1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

গোহালা নদীর ইজারা বাতিল করেছে মসজিদ কমিটি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
গোহালা নদী উল্লাপাড়া সিরাজগঞ্জ
216

নিয়মবহির্ভূতভাবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশ মসজিদ কমিটির ইজারা দেওয়ার ঘটনা বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছিল। তবে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই উপজেলা প্রশাসনের নির্দেশে মাইকিং করে ইজারা বাতিলের ঘোষণা দেয় সংশ্লিষ্ট মসজিদ কমিটি।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাজার জামে মসজিদ কমিটি মসজিদের উন্নয়নের জন্য বাজারসংলগ্ন গোহালা নদীর আড়াই কিলোমিটার অংশ উন্মুক্ত দরে ইজারা দেয়। ৩৫ হাজার টাকা থেকে ডাক শুরু হয়ে সর্বোচ্চ ১ লাখ ৬২ হাজার টাকা দর দিয়ে ইজারা পান স্থানীয় ইউসুফ আলী মোল্লা। শর্ত ছিল, টাকা না দিয়ে কেউ নদীর পানি ব্যবহার বা মাছ শিকার করতে পারবে না। এতে স্থানীয় শতাধিক জেলে পরিবার জীবিকা নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে। জাগোনিউজে ‘গোহালা নদীর আড়াই কিলোমিটার ইজারা দিলো মসজিদ কমিটি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ইজারা বাতিল এবং টাকা ফেরতের নির্দেশ দেওয়া হয়।

ইজারাদার ইউসুফ আলী মোল্লা নিশ্চিত করেছেন যে মসজিদ কমিটি তাকে পুরো টাকা ফেরত দিয়েছে। অন্যদিকে কমিটির সহ-সভাপতি হাজী আব্দুল হামিদ জানান, মসজিদের উন্নয়নের জন্য নদীর কিছু অংশ ইজারা দেওয়া হয়েছিল, তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সেটি মাইকিং করে বাতিল করা হয়েছে।

দ্রুত এ পদক্ষেপ নেওয়ায় স্থানীয় জেলে ও মৎস্যজীবীরা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

01

02

Tags: , ,

216
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত