ভুইয়াগাঁতীর আলোচিত মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ভুইয়াগাঁতীর আলোচিত মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে ঘনঘন দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাসেক প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা। বক্তারা বলেন, ওই এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য পাশের রাস্তা খুলে দেওয়া, সড়কের গাছ অপসারণ এবং রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেওয়া হয়। সভায় সওজ বিভাগ, পল্লী বিদ্যুৎ অফিস, ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতা আসাদ আলী সরকার ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গত কয়েক মাসে একই স্থানে প্রায় ২০ জন নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
90
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মহাসড়কে ঘনঘন দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাসেক প্রকল্প-২ এর উপ-প্রকল্প ব্যবস্থাপক সরফরাজ হোসাইন, ঠিকাদারি প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের প্রকল্প পরিচালক রেজাউল করিম, ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম নেজামুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, ওই এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য পাশের রাস্তা খুলে দেওয়া, সড়কের গাছ অপসারণ এবং রোড ডিভাইডার নির্মাণের আশ্বাস দেওয়া হয়।
সভায় সওজ বিভাগ, পল্লী বিদ্যুৎ অফিস, ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতা আসাদ আলী সরকার ওই এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া গত কয়েক মাসে একই স্থানে প্রায় ২০ জন নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।