1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

কৃষি জমিতে রাইস মিল-পুকুর খনন বন্ধে রায়গঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
183

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি নিয়ম অমান্য করে কৃষি জমিতে রিয়া অটো রাইস মিল স্থাপন ও তিন ফসলি জমিতে পুকুর খননের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সামনে কৃষক এস এম সোহাগ সরকারের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ থানা পুলিশ ও র‌্যাব-১২ এর সদস্যরা মানবন্ধনের সময় আশেপাশে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার চান্দাইকোনা মৌজায় প্রভাবশালীদের ‘বিসমিল্লাহ অটো রাইস মিল’ নামের অবৈধ মিল রাতারাতি নাম পরিবর্তন করে ‘রিয়া অটো রাইস মিল’ হিসেবে পরিবেশ ছাড়পত্র ও তিন ফসলি জমিতে পুকুর খননের অনুমতি পেয়েছে। এতে স্থানীয় প্রশাসনের যোগসাজশের অভিযোগও তুলেছেন তারা।

ভুক্তভোগী কৃষক এস এম সোহাগ হোসেন বলেন, “রাইস মিল বন্ধ না হলে এর বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও বর্জ্যে এলাকা মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ফসল নষ্ট হয়ে যাবে।” তিনি অবিলম্বে পরিবেশগত ছাড়পত্র বাতিল ও তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবি জানান।

মানববন্ধনে আরও বক্তব্য দেন চান্দাইকোনা ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহসভাপতি রুবেল সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কৃষকদল নেতা মোমিন মিয়া, বাবু শেখ, বিএনপি নেতা আবু ওয়াজেদ সরকার প্রমুখ। শত শত ভুক্তভোগী কৃষক এতে অংশ নেন।

এর আগে, মিলটির বিষাক্ত ধোঁয়া, পানি ও ছাইয়ের কারণে ফসল ও পরিবেশ নষ্টের অভিযোগে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা কর্তৃপক্ষ মিল মালিকের কাছ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ আদায় করেছিল।

01

02

Tags: ,

183
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত