সিরাজগঞ্জ পৌর শহরের শিল্পকলা মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। শিখো ও প্রথম আলো যৌথভাবে এ আয়োজন করে। শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা মিলনায়তনে ভিড় জমাতে থাকেন। নির্ধারিত বুথ থেকে তারা সংগ্রহ করেন ক্রেস্ট ও স্ন্যাকস। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আনন্দে কুশল বিনিময় করেন। চলতি বছর সিরাজগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩৮২ জন নিবন্ধন করে এই অনুষ্ঠানে অংশ নেয়। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিরাজগঞ্জে জিপিএ ৫ সম্মাননা অনুষ্ঠানে সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্যরা পরিবেশন করেন নৃত্য ও সংগীত। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি। শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, শিখোর পক্ষ থেকে শিক্ষক সৌরভ সাহা, আদনান সাহেদ, সাব্বির হোসেন ও আবু নাঈম। এছাড়া উপস্থিত ছিলেন জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক অলিউল ইসলামসহ অনেকে।
89
সিরাজগঞ্জ পৌর শহরের শিল্পকলা মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সম্মান জানাতে আয়োজিত হলো সংবর্ধনা অনুষ্ঠান। শিখো ও প্রথম আলো যৌথভাবে এ আয়োজন করে।
শুক্রবার সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকেরা মিলনায়তনে ভিড় জমাতে থাকেন। নির্ধারিত বুথ থেকে তারা সংগ্রহ করেন ক্রেস্ট ও স্ন্যাকস। দীর্ঘদিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আনন্দে কুশল বিনিময় করেন।
চলতি বছর সিরাজগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ৩৮২ জন নিবন্ধন করে এই অনুষ্ঠানে অংশ নেয়। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সিরাজগঞ্জে জিপিএ ৫ সম্মাননা
অনুষ্ঠানে সিরাজগঞ্জ বন্ধুসভার সদস্যরা পরিবেশন করেন নৃত্য ও সংগীত। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি।
শিক্ষার্থীদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, শিখোর পক্ষ থেকে শিক্ষক সৌরভ সাহা, আদনান সাহেদ, সাব্বির হোসেন ও আবু নাঈম। এছাড়া উপস্থিত ছিলেন জ্ঞানদায়িনী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, উল্লাপাড়া মার্চেন্টস পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজের প্রভাষক অলিউল ইসলামসহ অনেকে।