1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জের কিছু এলাকায় শুক্রবার বিদ্যুৎ বন্ধ থাকবে

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবং আসন্ন গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারে জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং গাছের অতিরিক্ত শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সিরাজগঞ্জ শহরের মাসুমপুর, মাসুমপুর কারিগরপাড়া, হাজী আহম্মেদ আলী রোড, বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারীপাড়া, বগুড়া বাসস্ট্যান্ড, চক শিয়ালকোল, দিয়ার বৈদ্যনাথসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।

জরুরি কাজের কারণে সাময়িক এ বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করে নেসকো কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত