ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
সোমবার, ২ মার্চ, ২০২৬
ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। ২ মার্চ থেকে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এসব যানবাহন পুলিশ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সীমান্ত পারাপার করা হবে। পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মূল্যবান পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো পুলিশি পাহারায় চলাচল করবে। এ বিষয়ে যোগাযোগের জন্য যমুনা সেতু পশ্চিম থানা-এর অফিসার ইনচার্জের মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৪ এবং ডিউটি অফিসারের নম্বর ০১৩২০১২৯৮২৯ দেওয়া হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করা যাবে ০১৩২০১৩০৪৯৮ নম্বরে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা কার্যকর থাকবে। যানবাহন মালিক ও চালকদের নির্ধারিত সময় ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
37
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মহাসড়কে মূল্যবান পণ্যবাহী যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
২ মার্চ থেকে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত এসব যানবাহন পুলিশ এসকর্টের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার সীমান্ত পারাপার করা হবে।
পুলিশ জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মূল্যবান পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো পুলিশি পাহারায় চলাচল করবে।
এ বিষয়ে যোগাযোগের জন্য যমুনা সেতু পশ্চিম থানা-এর অফিসার ইনচার্জের মোবাইল নম্বর ০১৩২০১২৯৮২৪ এবং ডিউটি অফিসারের নম্বর ০১৩২০১২৯৮২৯ দেওয়া হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করা যাবে ০১৩২০১৩০৪৯৮ নম্বরে।
জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঈদযাত্রায় সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা কার্যকর থাকবে। যানবাহন মালিক ও চালকদের নির্ধারিত সময় ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।