পদ্মপুকুরে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন, দ্রুতই প্রাণ ফিরবে বলে আশা
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
পদ্মপুকুরে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন, দ্রুতই প্রাণ ফিরবে বলে আশা
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পদ্মপুকুরের সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এই উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী শহরের পদ্মপুকুর এলাকায় গিয়ে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অবহেলিত হয়ে পড়া এই পুকুরকে আধুনিক ও নান্দনিক রূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে মন্ত্রী বলেন, পদ্মপুকুর সিরাজগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। পরিকল্পিত উন্নয়ন কাজ শেষ হলে এটি আবারও নাগরিকদের জন্য আকর্ষণীয় ও প্রাণবন্ত স্থানে পরিণত হবে।
66
সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পদ্মপুকুরের সৌন্দর্যবর্ধন কাজের শুভ উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এই উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সকালে শহরের শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেখানে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে মন্ত্রী শহরের পদ্মপুকুর এলাকায় গিয়ে সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অবহেলিত হয়ে পড়া এই পুকুরকে আধুনিক ও নান্দনিক রূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে মন্ত্রী বলেন, পদ্মপুকুর সিরাজগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্য। পরিকল্পিত উন্নয়ন কাজ শেষ হলে এটি আবারও নাগরিকদের জন্য আকর্ষণীয় ও প্রাণবন্ত স্থানে পরিণত হবে।