1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

তাড়াশে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘অংশী স্বপ্নজয়ী পাঠশালা’

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
423

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মাধাইনগরে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরি শিক্ষা প্রতিষ্ঠান ‘অংশী স্বপ্নজয়ী পাঠশালা’ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিশু বিকাশের লক্ষ্যে। মানবতার জয়গান গাওয়া এই পাঠশালা ইতোমধ্যে স্থানীয় ও প্রবাসী সমাজে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি অংশী স্বপ্নজয়ী পাঠশালা উদ্বোধন করেন সিরাজগঞ্জের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ইসহাক খান।

প্রতিষ্ঠার পর থেকেই পাঠশালার সার্বিক পরিচালনা ও দেখভাল করছেন তরুণ সাংবাদিক হাদিউল রিদয়, যিনি নিজের সময় ও শ্রম ব্যয় করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।
অংশী স্বপ্নজয়ী পাঠশালা
পাঠশালার সার্বিক উন্নয়ন ও স্থায়ী ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ‘অংশী’-এর সভাপতি শ্যামলি খান, যিনি দূর থেকে প্রতিষ্ঠানটির জন্য একটি স্মার্ট তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন।

এদিকে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সম্প্রতি যুক্ত হয়েছেন সাধারণ সম্পাদক কবি শাহিদা ইসলাম, উপদেষ্টা হিসেবে রয়েছেন রয়টার্স পদকপ্রাপ্ত সাবেক সাংবাদিক রফিকুর রহমান এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মিজানুর মিজান।
অংশী স্বপ্নজয়ী পাঠশালা
‘অংশী স্বপ্নজয়ী পাঠশালা’ শুধুমাত্র একটি স্কুল নয়, বরং এটি হয়ে উঠছে সমাজের অবহেলিত শিশুদের ভবিষ্যৎ গড়ার এক আলোকবর্তিকা। মানবতার জয়গানই এই প্রতিষ্ঠানের মূল দর্শন—“জয় হোক মানবতার।”

01

02

Tags: , , , , , , , , , ,

423
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত