1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ৩টি আসনে ৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সিরাজগঞ্জের তিনটি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
267

সিরাজগঞ্জের ৩টি সংসদীয় আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থী তা‌দের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, সিরাজগঞ্জের তিনটি সংসদীয় আসনে তিনজন প্রার্থী তা‌দের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর প্রার্থী শাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শাহিনুর আলমের সমর্থনে (এবি পার্টি) এর সাব্বির আহমেদ তামিম, সিরাজগঞ্জ-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহা. আব্দুর রউফের সমর্থনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ আব্দুস সামাদ ও সিরাজগঞ্জ-৬ আসনে এনসিপির প্রার্থী এস.এম সাইফ মোস্তাফিজের সমর্থনে জামায়াতের প্রার্থী মিজানুর রহমান তা‌দের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

01

02

Tags: ,

267
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত