1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নতুন জেলা প্রশাসকের মতবিনিময়

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
171

সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন যে সিরাজগঞ্জের উন্নয়ন অগ্রযাত্রায় প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করবেন। জেলার বিভিন্ন দপ্তরের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনকে আরও স্বচ্ছ ও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে তিনি স্বাগত জানান।

সভায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু, সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেন, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার হীরক গুণসহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমস্যা, উন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর নানা দিক তুলে ধরেন। জেলা প্রশাসক সকল গণমাধ্যমকর্মীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, সিরাজগঞ্জকে একটি আধুনিক, মানবিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

01

02

Tags:

171
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত