1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

এনডিপিতে ৫০টি পদে চাকরির সুযোগ, বেতন ৩৫ হাজার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
225

স্বনামধন্য উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) শাখা ব্যবস্থাপক পদে জনবল নিয়োগ দেবে। দেশের বিভিন্ন স্থানে এনডিপির কার্যক্রম শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে এই পদে ৫০ জন অভিজ্ঞ প্রার্থী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

সংস্থাটি দীর্ঘদিন ধরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় সারা দেশে বিভিন্ন উন্নয়ন ও ক্ষুদ্রঋণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ৫০
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো জেলা
বেতন: ৩২,০০০–৩৫,০০০ টাকা (প্রশিক্ষণকালীন), স্থায়ী হওয়ার পর ৪১,০০০–৪৪,৭৪০ টাকা ও অন্যান্য সুবিধা
অভিজ্ঞতা: ন্যূনতম ১০ বছর (এর মধ্যে ৩ বছর ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে)
বয়সসীমা: সর্বোচ্চ ৪২ বছর
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি (অর্থনীতি, সমাজবিজ্ঞান, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে অগ্রাধিকার)
আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৫

মূল দায়িত্ব:

* শাখা পর্যায়ের কর্মীদের তদারকি ও দিকনির্দেশনা
* ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিকল্পনা, বাস্তবায়ন ও মনিটরিং
* সঞ্চয় ও ঋণ বিতরণসহ আর্থিক ব্যবস্থাপনা
* রিপোর্ট প্রস্তুত ও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
* স্থানীয় প্রশাসন ও কমিউনিটি নেতৃত্বের সঙ্গে সমন্বয়

সুবিধাসমূহ:
দুটি উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা (৬০%), প্রভিডেন্ট ফান্ড (১২.৫%), আকর্ষণীয় গ্র্যাচুইটি সুবিধা, বাসস্থান, যাতায়াত ও খাবার ভাতা, দুর্ঘটনা সহায়তা ও হাউজ লোন (চাকরি স্থায়ী হওয়ার পর)।

বিশেষ শর্ত:
নির্বাচিত প্রার্থীদের ২০,০০০ টাকা জামানত (ফেরতযোগ্য) জমা দিতে হবে। নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা হাতে লেখা বা কম্পিউটার টাইপকৃত আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধন ও দুই কপি পাসপোর্ট সাইজ ছবি পাঠাতে পারবেন নিম্নোক্ত ঠিকানায়—

সহকারী পরিচালক (এইচআর অ্যান্ড অ্যাডমিন)
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)
কাজী মতিয়ার রহমান রোড, মাসুমপুর, সিরাজগঞ্জ
পোস্ট বক্স–০২, সিরাজগঞ্জ

অথবা অনলাইনে আবেদন করা যাবে:
https://jobs.bdjobs.com/jobdetails/?id=1420596&ln=1

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত