1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে জলবায়ু সহনশীল ডেইরি শিল্পে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
262

সিরাজগঞ্জে গাভী পালনকারী উদ্যোক্তাদের নিয়ে “Training on Climate Vulnerability and Climate Resilient RECP” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) কর্তৃক বাস্তবায়িত SMART প্রকল্পের আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ, দূষণ নিয়ন্ত্রণ এবং সঠিক পরিবেশ ব্যবস্থাপনার মাধ্যমে ডেইরি শিল্পকে আরও টেকসই করা।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. বিল্লাল হোসেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. শামসুদ্দিন সরকার। এছাড়া SMART প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মালেক আকন্দ, টেকনিক্যাল অফিসার (প্রাণিসম্পদ) ডা. মো. তৌফিকুল হক, টেকনিক্যাল অফিসার (ফুড) আহমেদ ইখতেখার ও পরিবেশ ও RECP কর্মকর্তা সামাউন ইসলাম সেশনগুলো পরিচালনা করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, টেকসই খামার ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, Resource Efficient and Cleaner Production (RECP) পদ্ধতি, শোভন কর্মপরিবেশ ও জেন্ডার সমতা বিষয়ে ধারণা লাভ করেন।

উদ্যোক্তারা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা পরিবেশবান্ধব প্রযুক্তি, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং দুর্যোগ মোকাবিলায় নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের বিশ্বাস, এ জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে ডেইরি শিল্পকে আরও টেকসই ও লাভজনক করে তুলবে।

01

02

Tags: , ,

262
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত