1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জে নির্বাচন নিয়ে ৫ দাবিতে বাম জোটের প্রতিবাদ কর্মসূচি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে নির্বাচন নিয়ে ৫ দাবিতে বাম জোটের প্রতিবাদ
41

সিরাজগঞ্জ জেলা বাম গণতান্ত্রিক জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ১০ হাজার টাকা নির্ধারণসহ ৫ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

তাদের দাবিগুলো হলো- জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ১০ হাজার টাকা নির্ধারণ, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা খরচের সীমা নির্ধারণ, নির্বাচনে কালো টাকা ও ধর্মের ব্যবহার নিষিদ্ধ, আঞ্চলিক ও প্রশাসনিক কারসাজি বন্ধ এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

জেলা বাম গণতান্ত্রিক জোটের আহ্বায়ক ও জেলা সিপিবি সভাপতি কমরেড ইসমাইল হোসেনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন, জোটের সদস্যসচিব ও জেলা বাসদের আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নূরুল আমিন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক বাদশা তালুকদার, সদর উপজেলা সিপিবি সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমদ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন আহমেদ, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নিরঞ্জণ সরকার প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আমিনুর রহমান মিঞার মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর একটি স্মারকলিপি দেয় বাম জোট।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত