1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে খেজুরের রস সংগ্রহে গাছিদের প্রস্তুতি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে খেজুরের রস
সিরাজগঞ্জে খেজুরের রস সংগ্রহ করছে গাছিরা
255

অক্টোবর পার হয়ে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশ, এরপরেও শীতের দেখা তেমন একটা নেই। তারপরেও প্রকৃতি প্রস্তুত শীতের আগমনে। সিরাজগঞ্জের গাছিদের ব্যস্ততা শুরু হয়েছে নতুন মৌসুমের শুরুতেই। জেলা সদর, কাজীপুর, রায়গঞ্জ, তাড়াশ ও শাহজাদপুরের বিভিন্ন গ্রামসহ সিরাজগঞ্জে খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

জেলার প্রত্যন্ত এলাকা ঘুরে এ তথ্য জানা গেছে।

গাছিরা জানাচ্ছেন, খেজুর রস সংগ্রহের জন্য প্রথমেই গাছের মাথা পরিষ্কার করতে হয়। সাদা অংশ কেটে রোদে শুকানো হয়। পরবর্তীতে আবার তা কেটে নলিতে ছোট-বড় বাসন বেঁধে রস সংগ্রহ করা হয়।

তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের আবুল কাসেম বলেন, শীত যদিও এখনও তেমন একটা আসেনি, তাও এবার একটু আগেই গাছ প্রস্তুত করছি। একটি গাছকে ডাল পালা কেটে প্রস্তুত করতে কয়েক দিন সময় লাগে।
সিরাজগঞ্জে খেজুরের রস
গাছিদের ব্যবহারিক দক্ষতা অবাক করে দেয়। সাধারণত মাটির হাড়ি ব্যবহার করা হয়, যার ধারণক্ষমতা থাকে ৬ থেকে ১০ লিটার। ভালো রাখার জন্য হাড়ির ভিতরে চুনের প্রলেপ দেয়া হয়, তবে কাঁচা রস খাওয়ার গাছের হাড়িতে চুন দেওয়া হয় না।

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামের আবু আলী জানান, প্রথম ৩ দিন রস সংগ্রহের পর পরবর্তী ৩ দিন গাছ রোদে শুকানো হয়। বিকেল ৩টা থেকে হাড়ি বাঁধা শুরু হয়, আর ভোররাত ৫/৬টায় আমরা রস সংগ্রহ শুরু করি।

রায়গঞ্জের গাছি মনোয়ার জানান, এখন খেজুরের পরিমাণ কমে এসেছে। একজন গাছি ২০ থেকে ৩০টি গাছ থেকে রস সংগ্রহ করেন। বেশিরভাগই অন্যের গাছ। প্রতিটি গাছের জন্য মালিককে দিতে হয় ৭–৮ কেজি লালি গুড় বা এক হাজার টাকা।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শর্মিষ্ঠা সেন গুপ্ত জানান, উপজেলায় বিভিন্ন এলাকায় খেজুর গাছ রয়েছে। খেজুর গাছের জন্য বাড়তি কোনো পরিচর্যার প্রয়োজন হয় না। কৃষি বিভাগ কৃষকদের বাড়ির আশপাশ, জমির আইল, পুকুরপাড় এবং সড়কের ধারে খেজুর গাছ লাগানোর পরামর্শ দিয়ে থাকেন। পরিত্যক্ত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে খেজুর বাগান গড়ে তোলা হলে কৃষকেরা গুড় উৎপাদন করে আরো বেশী লাভবান হবে বলে তিনি জানান।

01

02

Tags: ,

255
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত