1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির বিশেষ দোয়া মাহফিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
210

সারাদেশের মতো সিরাজগঞ্জেও বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ সংলগ্ন মাঠে জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া চাওয়া হয়।

দোয়ার আগে ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুদ শরীফ পাঠ করা হয়। পরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ-জাতির কল্যাণ এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মুসুল্লী ও স্থানীয় মানুষজনও স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশ নেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকরাও।

01

02

Tags: , ,

210
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত