1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

কামারখন্দে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
151

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ধর্ষণ মামলায় সুলতান মাহমুদ (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২ এর বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাসুদুর রহমান।

দণ্ডপ্রাপ্ত সুলতান মাহমুদ কামারখন্দ উপজেলার মাওলানা হযরত আলীর ছেলে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২০ সালের আগস্ট মাসে কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের ওই আসামি প্রতিবেশী নারীকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যায়। পরে হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনা জানাজানি হলে আসামি বাদীকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।

01

02

Tags:

151
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত