1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

রবীন্দ্রনাথের ৮৪তম প্রয়াণ দিবসে শাহজাদপুরে ছিল না কোনো আয়োজন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত রবীন্দ্র কাছারিবাড়িতে এবছর কোনো সরকারি কর্মসূচি ছাড়াই নীরবে পালিত হয়েছে তাঁর ৮৪তম মহাপ্রয়াণ দিবস।

গত বুধবার (৬ আগস্ট) সারাদিন কাছারিবাড়িতে ছিল সুনসান নীরবতা।

রবীন্দ্র কাছারিবাড়ির কাস্টোডিয়ান শাওলী তালুকদার জানান, সাংস্কৃতিক মন্ত্রণালয় ও প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা বা চিঠি না পাওয়ায় কাছারিবাড়িতে এবার কোনো কর্মসূচি আয়োজিত হয়নি।

তবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিগত উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করেছে।

শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত