1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জের ১৩ শহীদকে শ্রদ্ধা জানাল জেলা প্রশাসন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো সিরাজগঞ্জের ১৩ শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে শহীদদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় সিরাজগঞ্জ পৌরসভার মালসাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমন সেখের কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান এবং শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, শহীদ সুমনের পিতা মোঃ গোনজের আলী এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহীনুর আলম ও সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিরাজগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, আনোয়ার হোসেন রাজেশ এবং অন্যান্য নেতৃবৃন্দ।

পরে সদর উপজেলার কান্দাপাড়া কবরস্থানে গিয়ে জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবরেও অনুরূপভাবে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়।

একই দিনে বেলকুচি, রায়গঞ্জ, শাহজাদপুর ও চৌহালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও স্থানীয় কবরস্থানে অন্যান্য শহীদদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদরা হলেন: শিহাব উদ্দিন প্রামানিক, জাহাঙ্গীর আলম, লেবু, নজরুল ইসলাম, শিহাব আহমেদ, সিয়াম হোসেন, ইয়াহিয়া আলী, অন্তর ইসলাম, সুজন মাহমুদ ও মনিরুজ্জামান।

সার্বিক আয়োজনের মধ্য দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের আত্মত্যাগকে গভীরভাবে স্মরণ ও শ্রদ্ধা জানানো হয়।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত