1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

জুলাই রচনা প্রতিযোগিতায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের সাফল্য

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
646

জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত রচনা/নিবন্ধ লিখন প্রতিযোগিতায় সারাদেশের শিক্ষার্থীদের মধ্য থেকে সিরাজগঞ্জ সরকারি কলেজের তিন শিক্ষার্থী শীর্ষ দশের মধ্যে স্থান করে নেওয়ার গৌরব অর্জন করেছে।

“আমার দেখা জুলাই গণঅভ্যুত্থান” শিরোনামে আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৯২ জন শিক্ষার্থী নিজ হাতে লেখা রচনা ও নিবন্ধ জমা দেয়। মূল্যায়নের মাধ্যমে ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৯ জন শিক্ষার্থীকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।

ফলাফলে সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ (২০২১-২২ সেশন) এর শিক্ষার্থী মাহিয়া ইসরাত মৌ অষ্টম স্থান, হিসাববিজ্ঞান বিভাগ (২০২১-২২ সেশন) এর আবিদা সুলতানা নবম স্থান এবং প্রাণিবিদ্যা বিভাগের খাদিজাতুল কুবরা দশম স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার মূল্যায়ন প্রক্রিয়ায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, খ্যাতিমান লেখক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে জুলাই শহীদ আনাসের মা ও বাবা অংশ নেন।

এ সাফল্যে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। কলেজের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন শুধুমাত্র কলেজের জন্যই নয়, পুরো সিরাজগঞ্জ জেলার জন্য গৌরবের বিষয়।

অংশগ্রহণকারীরা জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অবিচ্ছেদ্য অধ্যায়। সেই ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে জাতীয় গ্রন্থকেন্দ্রের এ উদ্যোগ প্রশংসনীয়।

01

02

Tags:

646
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত