1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ধোপাকান্দিতে সেতুর নিচ থেকে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীকে হারাল সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পাড়ে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন
                   
                       

‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে
129

সিরাজগঞ্জ জেলার কাজীপুরে যমুনা নদীর চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী। মানববন্ধনে চরাঞ্চলের ২১টি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি উচ্চমাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। নাটুয়ারপাড়া, তেকানী, খাসরাজবাড়ী, নিশ্চিন্তপুর, চরগিরিশ ও মনসুরনগর ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি জানানো হয়।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে ‘যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ’–এর ব্যানারে উপজেলার নাটুয়ারপাড়া-পানাগাড়ি সড়কে এ মানববন্ধন আয়োজন করা হয়েছিল।

মানববন্ধনে যমুনা উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কাদের বলেন, চরাঞ্চলের এই ছয় ইউনিয়নের মানুষ বহুদিন ধরে যমুনা নদী দিয়ে বিচ্ছিন্ন হয়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে নানা বঞ্চনার শিকার হচ্ছে। যে কারণে এই অঞ্চলে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করতে নতুন উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে।

নাটুয়ারপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সালাম বলেন, যমুনা নদীর পূর্ব পাড়ে বিচ্ছিন্ন চরাঞ্চলে প্রায় দুই লাখ মানুষ বসবাস করে। নদীর কারণে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগব্যবস্থার দুরবস্থার কারণে তারা শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন–সুবিধা থেকে পিছিয়ে আছে। বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা হলে এই বৈষম্য দূর হবে।

বক্তারা বলেন, ১৫ কিলোমিটার নদী পাড়ি দিয়ে তাঁদের প্রশাসনিক কাজ করতে হয়। এতে তাঁদের অনেক সময় নষ্ট হয় ও হয়রানির শিকার হতে হয়। নতুন উপজেলা গঠনের বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য তাঁরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত