1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে সিরাজগঞ্জের ঘরবাড়ি মিরপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি পেল ৬০ মেধাবী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা কম খরচে বেশি লাভ, সিরাজগঞ্জে বাড়ছে আদা চাষ

প্রচারণার সময় জামায়াতের নারীদের ওপর হামলার অভিযোগে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
95

নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা, হেনস্তা ও কটুক্তির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের বাজার স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়।

সিরাজগঞ্জ জামায়াতের নারী কর্মীদের এত বড় জমায়েত স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের প্রতি সহিংসতা ও অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এ সময় অংশগ্রহণকারীরা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনাও করেন।

এর আগে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে বাজার স্টেশন এলাকায় নারী কর্মীরা জড়ো হতে থাকেন। পরে জেলার বিভিন্ন এলাকা থেকে আরও নারীরা এসে মিছিলে যোগ দেন।

বিক্ষোভে অংশ নেওয়া নারীরা বলেন, জামায়াতে ইসলামী কখনো লোক দেখানো রাজনীতি করে না। দলের প্রতি ভালোবাসা থেকেই হাজারো নারী আজ রাজপথে নেমেছে। এই উপস্থিতিই সিরাজগঞ্জবাসীর সব প্রশ্নের জবাব বলে তারা মন্তব্য করেন।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, নির্বাচনী প্রচারণার সময় নারীদের ওপর হামলা ও কটুক্তি মানবাধিকার লঙ্ঘনের শামিল। এসব ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

মিছিলে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা আব্দুল লতিফ, সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদসহ জামায়াতের মহিলা বিভাগের শতশত নেতা-কর্মী ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

95
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত