1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

হাসিনার নেতৃত্বের সরকার ছিল ভারতের অংগসংগঠনের সরকার: রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
হাসিনার নেতৃত্বের সরকার ছিল ভারতের অংগসংগঠনের সরকার
150

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, মঈন উদ্দিন-ফখরুদ্দিন, শেখ হাসিনা ও ভারতীয় গোয়েন্দা সংস্থা র’এর ত্রিপক্ষীয় ষড়যন্ত্রে ২০০৮ সালের সমঝোতার নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল। ষড়যন্ত্রের ওই নির্বাচন পরে হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেটি আওয়ামী লীগের নয়, ছিল ভারতের একটি অংগসংগঠনের সরকার।

‎মঙ্গলবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভূত্থান দিবসে জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
‎
‎জুলাই বিপ্লবের শহীদদের জাতীয় বীরের মর্যাদা প্রদানের দাবি জানিয়ে তিনি আরও বলেন, জুলাই গণঅভূত্থানের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে, এক মাসের আন্দোলনে প্রায় দুই হাজার ছাত্রজনতা শহীদ হয়েছে। এটি কোন রাজনৈতিক দলের আন্দোলন ছিল না, ছা্ত্রদের ডাকা এই আন্দোলনে রাজনৈতিকদলসহ সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেছিল।
‎
সমাবেশ শেষে একটি বর্নাঢ্য র‌্যালি উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহর ঘুরে শেষ হয়।
‎
‎সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা শাহিনুর আলম, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহজাহান, সেক্রেটারি খায়রুল ইসলাম ও সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ।

01

02

Tags: , ,

150
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত