1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে নির্বাচনী মাঠে জামায়াতের ৬ প্রার্থী, চলছে ব্যাপক প্রচারণা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
315

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। পোস্টার, গণসংযোগ, পথসভা ও কর্মীসভায় জমে উঠেছে জেলার রাজনৈতিক অঙ্গন।

দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের সমন্বয়ে গঠিত নির্বাচনী কমিটির নির্দেশনা অনুযায়ী প্রতিটি আসনে মাঠপর্যায়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয় হয়েছেন। প্রচারণার মূল লক্ষ্য হিসেবে তাঁরা জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দাবি এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানাচ্ছেন।

ছয় আসনে জামায়াত প্রার্থী

সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদরের একাংশ) আসনে জেলা আমির মাওলানা শাহীনুর আলম,
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনে জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম,
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ড. মাওলানা আব্দুস সামাদ,
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান,
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে জেলা নায়েবে আমির অধ্যক্ষ আলী আলম,
এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন।

প্রচারণায় জোর জনসংযোগে

প্রতিটি আসনে স্থানীয় মসজিদভিত্তিক ও পাড়া-মহল্লাভিত্তিক বৈঠক, দরিদ্রদের সহায়তা কার্যক্রম এবং তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় কর্মসূচি চালানো হচ্ছে। বিশেষ করে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে ড. আব্দুস সামাদ এলাকার কৃষক ও শিক্ষিত তরুণদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করছেন।

অন্যদিকে, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান গণসংযোগে অংশ নিয়ে বলেছেন, “দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জনগণের ঐক্য প্রয়োজন।”

সুষ্ঠু নির্বাচনের দাবি

জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, ‘সিরাজগঞ্জের ছয় আসনে আমাদের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন। জনগণের সাড়া আমরা পাচ্ছি। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জামায়াত ন্যায্য ফল অর্জন করবে।’

জামায়াতের প্রচারণায় এখন স্থানীয় পর্যায়ের তরুণ ও নারী কর্মীদের অংশগ্রহণও দৃশ্যমান। আগামী দিনগুলোতে বড় সমাবেশ ও ইশতেহার ঘোষণার প্রস্তুতিও চলছে।

জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলার সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) ও সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে সবচেয়ে শক্ত অবস্থানে আছে জামায়াত ইসলামী। আওয়ামী লীগ এখন ভোটের বাইরে থাকায় এবং ওই দুই আসনে বিএনপির অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী থাকায় জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত প্রার্থীরা। অন্য আসনগুলোতে জামায়াতের ভোট ব্যাংকের বাইরেও সাধারণ মানুষের মধ্যে ন্যায় ভিত্তিক প্রচারণা ও বিরোধী পক্ষের দুর্বলতাকে লক্ষ্য রেখে আগাচ্ছে জামায়াতে ইসলামী।

01

02

Tags:

315
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত