1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

৫ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর নানা কর্মসূচি

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
৫ দফা দাবিতে সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর
377

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন ৫ দফা দাবিতে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সেসময় সিরাজগঞ্জ জেলার জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টায় শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- (১) কাজিপুর আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-(২) সদর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ-(৫) শাহজাদপুর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী মুর্তজা, সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ, শহর ছাত্রশিবির সভাপতি শামীম রেজা প্রমুখ।

এরপর মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আবারো সমাবেশে মিলিত হয়ে বক্তব্য রাখেন দলটির নেতারা।

এ সময় জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। সংস্কার আর বিচার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। জামায়াতের ৫ দফা দাবি, এটা জনগণের দাবি। জনগণের ৫ দফা পূরণ না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামী লীগসহ ফ্যাসিস্ট ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবি জানান জেলা জামায়াতের আমীর।

01

02

Tags: ,

377
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত