1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

জামায়াত আমিরের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারীদের ঝাড়ু মিছিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ঝাড়ু মিছিল করেছেন নারীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ‘কর্মজীবী সচেতন নারী সমাজ’-এর উদ্যোগে সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া বিপুল সংখ্যক নারী হাতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন এবং জামায়াত আমির বিরোধী নানা স্লোগান দেন। তারা কর্মজীবী নারীদের সম্মান ও অধিকার রক্ষার দাবি জানান।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণকারীরা বলেন, নারীরা সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় তারা মন্তব্যকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত