1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের সোহানের ব্যাটিং তাণ্ডবে প্লেট ফাইনালে বাংলাদেশ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
286

হংকং আন্তর্জাতিক সিক্সেস টুর্নামেন্টে সিরাজগঞ্জের ক্রিকেটার হাবিবুর রহমান সোহানের ব্যাটিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্লেট ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল। মংককের মিশন রোড গ্রাউন্ডে শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে টাইগাররা জিতেছে ২৫ রানের ব্যবধানে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে আকবর আলীর দল। দলের ইনিংসে ঝড় তোলেন হাবিবুর রহমান সোহান—মাত্র ১৩ বলে করেন ৫৪ রান, যার মধ্যে ছিল ৮টি ছক্কা ও ১টি চার। তার এই ইনিংসেই ম্যাচের মোড় ঘুরে যায় বাংলাদেশের পক্ষে।

সোহানের পাশাপাশি জিসান আলম ৭ বলে ২৪ রান ও মোসাদ্দেক হোসেন সৈকত ৮ বলে ২৭ রান করে দলের স্কোর সমৃদ্ধ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে জর্ডান মরিস দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে করতে পারে ১০৩ রান। তাদের পক্ষে আব্দুল্লাহ বায়ুমি ১০ বলে ৩৮ ও জরিচ ভন স্কালকুইক ৯ বলে ২৮ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আবু হায়দার রনি ও জিসান আলম নেন দুটি করে উইকেট; রাকিবুল হাসান ও অধিনায়ক আকবর আলী নেন একটি করে উইকেট।

এই জয়ে হংকং সিক্সেস টুর্নামেন্টের প্লেট ফাইনালে উঠেছে বাংলাদেশ দল, যেখানে আবারও সোহানের ব্যাট থেকে বড় ইনিংস দেখার আশায় রয়েছেন সমর্থকরা।

01

02

Tags: ,

286
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত