1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জের ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ৬ লাখের বেশি গবাদি পশু সিরাজগঞ্জে বাড়ছে হামের রোগী, শিশুদের পাশাপাশি আক্রান্ত বৃদ্ধরা উল্লাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ঘুমন্ত বৃদ্ধ খুন তৃণমূল প্রতিভা থেকে আগামীর চ্যাম্পিয়ন: সিরাজগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র পুরস্কার বিতরণ কামারখন্দে শিয়ালের কামড়ে আহত ১৬ জন নানা আয়োজনে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী কামারখন্দ মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ অসময়ে নদী ভাঙন, আতঙ্কে যমুনা পাড়ের মানুষ সিরাজগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিতে ঢাকায় আলোচনা সভা ও সংসদ সদস্যদের সংবর্ধনা
                   
                       

সিরাজগঞ্জে সনাতন নারী-পুরুষদের শাড়িলুঙ্গি বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
112

সিরাজগঞ্জে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চতুর্থ শ্রেণীর সনাতনী হিন্দু কর্মচারীদের হাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এসব উপহার তুলে দেওয়া হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা প্রচারের পাশাপাশি রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মির্জা মোস্তফা জামান এ উদ্যোগ নেন।

সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বিএনপি’র প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা তুলে ধরে বলেন, ‘বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যেমন অঙ্গীকারবদ্ধ, তেমনি সব ধর্মের মানুষকে সমানভাবে মর্যাদা দিতে বদ্ধপরিকর।’

এসময় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, নির্বাহী কমিটির সদস্য মোঃ আসলাম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাওন আহমেদ, পৌর জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, পৌর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাকির হোসেন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, মহিলা দল নেত্রী আইনুর নাহার কলি, স্বর্ণা, যুবদল নেতা রিপন আহমেদ, শ্রমিক নেতা নাঈম, যুবনেতা ওলি, হাবিব, পাপ্পু প্রমুখ।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপস্থিত নারী-পুরুষগণ।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত