1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
যমুনা’র আহ্বায়ক কমিটি ঘোষণা সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ-৪ আসনের ভোটের সরঞ্জামাদি সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ পরিচ্ছন্নতা স্বেচ্ছাসেবীর জন্য ৩০টি সাইকেল দিলেন হাজী সাত্তার সিরাজগঞ্জের জেলা প্রশাসকের মোবাইল নম্বর হ্যাক করে টাকা দাবি সিরাজগঞ্জ ইকোনমিক জোনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদকে ঘিরে জমে উঠেছে সিরাজগঞ্জের তাঁতের কাপড়ের হাট সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে তরুণদের ব্যাপক আগ্রহ রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা
                   
                       

সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবলের উদ্বোধন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
127

সিরাজগঞ্জ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক আন্তঃবিভাগ শাখা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা বি্ভাগের মধ্যে উদ্বোধনী খেলা ২-২ গোলে ড্র হয়।

রবিবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের ঐতিহ্যবাহী বিদ্যোপীঠ সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ মাঠে টুর্নামেন্ট কমিটির আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ হুমায়ুন খালিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মহীদুল হাসান। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতার শিক্ষা দেয়। শিক্ষার্থীদের সুস্থ বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফেরদৌসী আরা, বাংলা বিভাগের অধ্যাপক এ এইচ এম জাহাঙ্গীর আলম এবং সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার। বক্তারা বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে সহায়ক ভূমিকা রাখে এবং একাডেমিক পরিবেশকে আরও প্রাণবন্ত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীরচর্চা শিক্ষক মোঃ আব্দুর রশিদ, সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মোঃ জুয়েল সেখ, টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দসহ কলেজের সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

উদ্বোধনের মধ্য দিয়ে কলেজ প্রাঙ্গণে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত