1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের
268

রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম, সূর্যমুখী (হাইব্রিড), শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী ও অড়হড় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২ নভেম্বর) দিনব্যাপী সদর উপজেলা কৃষি অফিসের হলরুমে ২০২৫-২৬ অর্থবছরের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ এ.কে.এম. মনজুরে মাওলা এবং অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ আনোয়ার সাদাত।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস.এম. নাসিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাইদী রহমান ও মারুফা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. মোস্তাফিজুর রহমান, এসএপিপিও, উচ্চমান সহকারী কাম-হিসাব রক্ষক মো. মোস্তাফিজুর রহমান, কালিয়া হারিপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হামিদুল ইসলাম এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মাহমুদুল সরকার। অনুষ্ঠানে প্রান্তিক কৃষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মো. আক্তার হোসেন।

কর্মসূচির আওতায় সদর উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের মোট ৮,৩১০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণের পরিকল্পনা রয়েছে। উদ্বোধনী দিনে ১,৫০০ জন কৃষক-কৃষাণীর মধ্যে পরিবারপ্রতি ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

01

02

Tags: ,

268
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত