1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

উল্লাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
196

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, শিক্ষানুরাগী এম. আকবর আলী। বোয়ালিয়া বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাবের সভাপতি ডা. আব্দুল লতিফ, জেলা বিএনপির অন্যতম সদস্য আসলাম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাইবুল হাসান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ প্রমুখ।

ফাইনাল খেলায় রেজাউল স্পোর্টিং ক্লাব ২-১ গোলে লাবু মিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন।

খেলার সভাপতিত্ব করেন বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর জোয়াদ্দার। ম্যাচ পরিচালনা করেন বোয়ালিয়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার ও সাধারণ সম্পাদক শামছুল হক শাহীন।

01

02

Tags: ,

196
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত