1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

যমুনায় পানি এখনও বাড়ছে, বড় বন্যার শঙ্কা নেই

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে শীতকালীন সবজি ও ফসলি জমি ডুবে যাচ্ছে। এতে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিলেও পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনার পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২.১৩ মিটার। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। তবে এটি বিপৎসীমার (১২.৯০ মিটার) এখনও ৭৭ সেন্টিমিটার নিচে রয়েছে। অন্যদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল দাঁড়িয়েছে ১৩.৮০ মিটার, যা বিপৎসীমার (১৪.৮০ মিটার) ১ মিটার নিচে।

গত পাঁচ দিন ধরে যমুনার পাশাপাশি ফুলজোড়, ইছামতি ও করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বাড়ছে। এর প্রভাবে নিচু জমির শীতকালীন সবজি ক্ষেত ও চাষাবাদ পানিতে তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, পানি আরও বাড়লে ব্যাপক ক্ষতির মুখে পড়বে আগাম সবজি আবাদ।

এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে পানি বাড়ছে। আগামী দু-এক দিন পানি বাড়তে পারে, তবে বিপৎসীমা অতিক্রম করবে না। তাই বড় বন্যার কোনো ঝুঁকি নেই বলে তিনি আশ্বস্ত করেছেন।

কৃষকরা যদিও ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন, তবে বিশেষজ্ঞরা বলছেন—পানি উন্নয়ন বোর্ডের পর্যবেক্ষণ মেনে চললে আতঙ্ক নয়, বরং সতর্ক থাকলেই ক্ষতি কমানো সম্ভব হবে।

01

02

Tags:

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত