সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান
সিরাজগঞ্জ ইনফো
আপডেট সময়
রবিবার, ১ মার্চ, ২০২৬
সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান
সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রকাশিত তালিকায় সিরাজগঞ্জ জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত হয়েছে। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্তের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম।
66
সারাদেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বশেষ পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। প্রকাশিত তালিকায় সিরাজগঞ্জ জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে পরিচালিত পরিদর্শন, নিরীক্ষা ও তদন্তের ভিত্তিতে এ প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সংশ্লিষ্ট তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জাল ও ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ এবং ভ্যাট ও আয়কর (আইটি) সংক্রান্ত আর্থিক অনিয়ম।