1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
145

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রশাসনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর নাহার বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) জিয়াউর রহমান, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আ. বাছেদ, নেজারত ডেপুটি কালেক্টর ফজলে রাব্বী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার।

এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মুনতাসীর মেহেদী হাসান প্রমুখ।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মানিক সাহা, জেলা নেতা রাজকুমার দাস, সদর উপজেলা সভাপতি বিজয় দত্ত অলোক, সাধারণ সম্পাদক জনি সাহা, সদর থানা সভাপতি অশোক ব্যানার্জি, পৌর কমিটির সভাপতি সাংবাদিক হীরকগুণসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

01

02

Tags: ,

145
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত