1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে শুরু হলো ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শাহজাদপুরের ওপর দিয়ে কাশীনাথপুর পর্যন্ত রেললাইন স্থাপনের দাবি ‘জিয়াউর রহমান বাংলাদেশের ভিত্তি স্থাপন করে গেছেন’ ‘৭ নভেম্বর দুঃশাসনের বিরুদ্ধে সিপাহি-জনতার প্রতিরোধের দিন’ ‘অন্যায়-প্রতিহিংসা ও দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব প্রয়োজন’ আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের মুখ উজ্জ্বল, স্কুলে সংবর্ধনা পেল সিরাজগঞ্জের রাফসান পাঁচ হাজারের চাষ বিক্রি ১০ হাজার, আরও ২০ হাজার আশায় সিরাজগঞ্জের কৃষক সিরাজগঞ্জে শুরু হচ্ছে ডিসি গোল্ডকাপ ফুটবল, অংশ নেবে ১০ দল সিরাজগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে সিরাজগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের উদ্বোধন

সলংগা ও তাড়াশে মাদক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
199

সিরাজগঞ্জের পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ২ কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন— কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামের সাহাজুল বিশ্বাস (৪৮) ও সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বুলবুল হোসেন (৬২)।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের সলংগা থানার রামারচর এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেন্সিডিলসহ সাহাজুল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এদিকে ওইদিন বিকেলে তাড়াশ উপজেলার কালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২১০ পিচ ইয়াবাসহ বুলবুল হোসেনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

01

02

Tags: , ,

199
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত