1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাস রাইজারে আগুন বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন

সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
221

সিরাজগঞ্জে শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে অদ্য ৭ ডিসেম্বর রাতে জেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে শীতার্ত পথচারী, শ্রমজীবী মানুষ, দুস্থ নারী-পুরুষসহ নিম্নআয়ের শতাধিক মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। রাতের বেলা হঠাৎ করে শীত বেড়ে যাওয়ায় সুবিধাবঞ্চিত মানুষ এ উদ্যোগকে স্বস্তি ও মানবিক সহায়তা হিসেবে দেখছেন।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, শীতের সময় অসহায় মানুষের কথা বিবেচনায় রেখে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ নিয়মিতভাবে চলবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মানবিক এ উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে সন্তোষ ও কৃতজ্ঞতার মনোভাব লক্ষ্য করা গেছে।

01

02

Tags: ,

221
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত