1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

শিয়ালকোলে গবাদি প্রাণির বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
186

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর গবাদি প্রাণি সুরক্ষা সেবা কার্যক্রমের আওতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) শিয়ালকোল শাখার উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অস্থায়ী ক্যাম্পে ১৪০টি গরুকে তড়কা রোগের টিকা এবং ৮৫টি ছাগলকে পিপিআর রোগের টিকা দেওয়া হয়। টিকা প্রদান করেন স্থানীয় এলএসপি মাসুদুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা সবুজ হোসেন ও হাফিজুর রহমান।

ক্যাম্পে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ, উপ-মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা, সহকারী মহাব্যবস্থাপক মো. কামরুল হাসান ও ব্যবস্থাপক মো. মাহমুদুর রহমান। এছাড়া এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন, এরিয়া ম্যানেজার আনিসুর রহমান ও শাখা ব্যবস্থাপক বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

কেবল ভ্যাকসিনেই সীমাবদ্ধ থাকেনি এ আয়োজন। ক্যাম্প শেষে এনডিপি শিয়ালকোল শাখায় ৩০ জন সদস্যকে গবাদি প্রাণি লালন-পালন ও ঝুঁকি হ্রাস বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পরবর্তীতে অংশগ্রহণকারীরা এনডিপি থেকে গরু ক্রয়ের জন্য ঋণ গ্রহণ করেন।

01

02

Tags: ,

186
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত