1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

নানা আয়োজনে সিরাজগঞ্জে সমবায় দিবস উদযাপন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে সমবায় দিবস
85

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। সিরাজগঞ্জে সমবায় দিবস উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে আলোচনা সভা, পুরস্কার ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সিরাজগঞ্জ জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) আনোয়ার সাদাত প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মিস তানজিমুন নাহিদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রেজাওয়ানা ইসলাম।

এ সময় জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, জেলা ও উপজেলা সমবায় দপ্তরের প্রতিনিধিরা, সদর উপজেলার সমবায়ী সংগঠনের সদস্য ও স্থানীয় সমবায়ীরা উপস্থিত ছিলেন।

দিবসের আলোচনা পর্বে বক্তারা বলেন, “সমবায়ই টেকসই উন্নয়নের মেরুদণ্ড। সুশাসন, স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত হলে সমবায় আন্দোলন গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে।”

অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও কর্মকর্তাদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

01

02

Tags: ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত