1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে সিএনজি গ্যাস পাম্পে মুখোশধারীদের হামলা, সরবরাহ বন্ধে দুর্ভোগ

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
151

সিরাজগঞ্জ শহরের একমাত্র সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালক ও সাধারণ যাত্রীরা।

সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদনাথ এলাকায় অবস্থিত অ্যালবার্ট এনার্জি সিএনজি ফিলিং স্টেশন-এ এ ঘটনা ঘটে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী দল দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে পাম্পে হামলা চালায়। হামলাকারীরা গ্যাস পাম্পের তিনটি ডিসপেন্সার মেশিন, ক্যাশ কাউন্টারসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় পাম্পটির গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সিরাজগঞ্জ শহরের শত শত সিএনজি চালক বিকল্প কোনো পাম্প না থাকায় বিপাকে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে দূরের জেলায় গিয়ে গ্যাস সংগ্রহ করছেন, এতে সময় ও খরচ দুটোই বাড়ছে। যাত্রীরাও পড়েছেন ভোগান্তিতে, কারণ অনেক সিএনজি চালক গাড়ি চালানো সাময়িকভাবে বন্ধ রেখেছেন।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে সংশ্লিষ্টরা দ্রুত পাম্পটি চালু এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে।

01

02

Tags: ,

151
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত