1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী ও ইমামদের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
230

সিরাজগঞ্জে সিরাতুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা এবছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শিহাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে কেরাত, হামদ-নাত, ইসলামী কুইজসহ নানা প্রতিযোগিতা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাইদুর রহমান বাচ্চু।

আলোচনায় তিনি বলেন, “এই আয়োজন যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বরং নবী করীম (সা.)-এর জীবনী ও আদর্শ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে।” তিনি সিরাজগঞ্জের ইমাম-ওলামাদের আহ্বান জানান রাসূলুল্লাহ (সা.)-এর জীবনচরিত প্রচারে এগিয়ে আসার জন্য।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইমাম-মোয়াজ্জেম কল্যাণ সমিতির সভাপতি ও দরগাহ মসজিদুল কোবা মসজিদের খতীব মুফতি রহুল আমীন। প্রধান আলোচক ছিলেন নর্দার্ন ফ্লাওয়ার মিলস মসজিদের খতীব মুফতি আহমাদুল্লাহ সিরাজী এবং কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মুফতি আব্দুল্লাহ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক এনামুল হক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোঃ আব্দুর রাজ্জাক, বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য সচিব হাফেজ তালহা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজগঞ্জ সদর পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সামাদ খান।

বক্তারা বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর জীবন ও সুন্নাহ অনুসরণে সমাজে নৈতিকতা, মানবিকতা ও সুস্থ সংস্কৃতির বিকাশ সম্ভব। ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামের আলোয় আলোকিত করার উদ্যোগ প্রশংসনীয়।

01

02

Tags:

230
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত