1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে পুকুর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২ ঈদ উপলক্ষে সিরাজগঞ্জ সীমান্তে মূল্যবান পণ্যবাহী যান চলাচলে পুলিশ এসকর্ট ব্যবস্থা সারাদেশের নিরীক্ষা প্রতিবেদনে অনিয়ম-জাল সনদ তালিকায় সিরাজগঞ্জের ২০ শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমি পুরস্কার গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, অর্থ দেবেন সাংস্কৃতিক কল্যাণে উল্লাপাড়ায় ইভটিজিংয়ে বাধা, দুই গ্রামের সংঘর্ষে নিহত ১ চলনবিলের উর্বরতায় সরিষায় টানা শীর্ষে সিরাজগঞ্জ যমুনার তীর রক্ষায় চৌহালীতে মানববন্ধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানালো সিরাজগঞ্জের কমিউনিটি হেলথ কর্মীরা সিরাজগঞ্জে বাবা লোকনাথ ব্রহ্মচারীর বার্ষিক পাদুকা উৎসব অনুষ্ঠিত সিরাজগঞ্জে সিএনজি স্টেশন নিয়ে ট্রাক শ্রমিক ও চালকদের সংঘর্ষ, কয়েকজন আহত
                   
                       

সিরাজগঞ্জ চেম্বারের নবনির্বাচিত কমিটির শপথ ও এজিএম অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
80

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) ৪১তম বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চেম্বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা জেলার ব্যবসায়ী সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সিরাজগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে চেম্বারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘ সময় পর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়াটা একটি বড় আস্থা ও দায়বদ্ধতা। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং সরকারি-বেসরকারি সমন্বয় জোরদারে নতুন পর্ষদ নিরলসভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, সিরাজগঞ্জের ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ রেখে চেম্বারকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘ ১২ বছর পর সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়, যা জেলার ব্যবসায়ী মহলে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষ পর্বে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় এবং সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৫-২০২৬ | সর্বস্বত্ব সংরক্ষিত