1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীকে হারাল সিরাজগঞ্জ যমুনা সেতুর পশ্চিম পাড়ে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত যমুনার চরাঞ্চলে বারোমাসি মরিচের বাম্পার ফলন সিরাজগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে আটক ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি হলেন সিরাজগঞ্জের কৃতি শিক্ষাবিদ ড. মোহাম্মদ আলী জিন্নাহ সিরাজগঞ্জে আদালতে আত্মসমর্পণ, স্থায়ী জামিন পেলেন আমির হামজা অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মুখোমুখি সিরাজগঞ্জ-মৌলভীবাজার পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন ‘২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ স্বাবলম্বী করতে ১৬ নারীকে সেলাই মেশিন দিল সেবা মুক্ত স্কাউট গ্রুপ
                   
                       

বিপিএল নিলামে দল পেলেন সিরাজগঞ্জের দুই তরুণ তারকা ক্রিকেটার

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
715

সিরাজগঞ্জের ক্রিকেট অঙ্গনের জন্য এসেছে আনন্দের খবর। বিপিএল ২০২৫ সালের নিলামে দুই তরুণ খেলোয়াড় দলে জায়গা পেয়েছেন। ১৯ লাখ টাকায় স্পিনিং অলরাউন্ডার ওয়াসি সিদ্দিকিকে দলে নিয়েছে রাজশাহী, ওপেনিং ব্যাটার হাবিবুর রহমান সোহানকে ৫০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস।

৩০ নভেম্বর অনুষ্ঠিত বিপিএল খেলোয়াড় নিলামে দুজনেরই ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। নিলামের শুরুতে সোহানকে দলে পাওয়ার জন্য রাজশাহী ও চট্টগ্রামের মধ্যে দারুণ বিডিং প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত সর্বোচ্চ ৫০ লাখ টাকা বিড করে নোয়াখালী এক্সপ্রেস তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে। আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে সোহানকে এই মৌসুমে মূল্যবান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আর ওয়াসি সিদ্দিকির ওপর আগ্রহ দেখায় রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। ১৯ লাখ টাকায় তাকে দলে ভেড়ানো হয়। তরুণ স্পিনিং অলরাউন্ডার হিসেবে ওয়াসির সাম্প্রতিক পারফরম্যান্সই তাকে আলোচনায় এনে দিয়েছে।

সিরাজগঞ্জের ক্রিকেটপ্রেমীরা দুজনের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাদের সফলতার জন্য শুভকামনা জানিয়েছেন।

01

02

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

1

2

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত