1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া মাহফিল সিরাজগঞ্জে শতাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী পেলেন অবসর ও কল্যাণ সুবিধা পদ্মে ছেয়ে গেছে সোনাকান্ত বিল, বাড়ছে পর্যটকের ভিড় রায়গ‌ঞ্জে এমপি ভিপি আইনুলের গাড়িতে হামলা শাহজাদপুরে ছাত্র নিখোঁজের ৩ বছর পর রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার আবারও কি ঘুরে দাঁড়াতে পারবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী কওমী জুট মিল? সিরাজগঞ্জের এএসপিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্যাস সিলিন্ডার ও বেকারি পণ্যে অনিয়ম, সিরাজগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা কাজীপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের নিয়ে সুরক্ষা সচেতনতা সভা উল্লাপাড়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ প্রকল্পের জমির ক্ষতিপূরণ বিতরণ শুরু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
411

সিরাজগঞ্জ-বগুড়া নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে ক্ষতিপূরণের প্রথম কিস্তির চেক বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

প্রথম দিনে দুইজন আবেদনকারীর মাঝে মোট ১ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ২৭৫ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়। জেলা প্রশাসন সূত্র জানায়, প্রকল্পের জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার ১৪টি, কামারখন্দ উপজেলার ৪টি এবং রায়গঞ্জ উপজেলার ১৯টি মৌজাসহ মোট ৩৭টি মৌজার ৪২০.৬৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।

ক্ষতিপূরণ বিতরণের মধ্য দিয়ে উত্তরাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ এ রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ আরও একধাপ এগিয়ে গেল। জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “ধাপে ধাপে প্রক্রিয়াধীন অন্যান্য আবেদনের বিপরীতে জমির কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। নতুন রেল সংযোগ বাস্তবায়নের ফলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে।”

রেলপথ নির্মাণ শেষ হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য, যাত্রী ও মালবাহী পরিবহন ব্যবস্থায় গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

01

02

Tags:

411
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত