1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
সিরাজগঞ্জ ইকোনমিক জোনের সঙ্গে এমইপি গ্রুপের বৈঠক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে সিরাজগঞ্জ বিএনপি নেতা বাচ্চুকে সিরাজগঞ্জ ইকোনমিক জোন পরিদর্শনে ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের প্রতিনিধি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিরাজগঞ্জের কৃতি মানুষ আবুল খায়ের সিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফুলেল শুভেচ্ছা জেলা বিএনপির সিরাজগঞ্জে সোলার ব্যবসার নতুন সুযোগ, তালিকাভুক্ত হতে পারবেন উদ্যোক্তারা সিরাজগঞ্জে কথাসাহিত্যিক শহীদুল জহিরের ৭৩তম জন্মবার্ষিকী পালিত দুর্গাপূজার প্রতিমা নির্মাণ ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপার ভিক্টোরিয়া হাই স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট শুরু সিরাজগঞ্জ থেকে নতুন দৈনিক পত্রিকা ‘যমুনার কথা’র যাত্রা শুরু

সিরাজগঞ্জের বাঘাবাড়ী ঘাটে জাতীয় পর্যায়ের নৌকা বাইচ বিষয়ে জরুরি তথ্য

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
166

আবহমান বাংলার ঐতিহ্যবাহী উৎসব নৌকা বাইচ।নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ প্রচলিত আছে স্মরণাতীত কাল থেকে। সিরাজগঞ্জেও নৌকা বাইচ খুবই লোকপ্রিয় আয়োজন। বহুবছর পরে আবারও আয়োজিত হচ্ছে নৌকা বাইচ।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহাসিক বাঘাবাড়ী নৌ-বন্দরে আগামী ২২ ও ২৩ আগস্ট ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের সবচেয়ে বড় নৌকা বাইচ প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন এলাকার ২৪টি প্রশিক্ষিত দল অংশ নেবে।

প্রতিযোগিতা প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা এবং বিকাল ২টা ৩০ মিনিট থেকে বিকাল ৬টা পর্যন্ত বড়াল নদীর বড়াল ব্রিজ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হবে। আয়োজকরা আশা করছেন, প্রায় ৩ থেকে ৪ লাখ দর্শক প্রতিযোগিতা উপভোগ করবেন, যার মধ্যে অধিকাংশ তরুণ।

অংশগ্রহণকারী নৌকার মধ্যে রয়েছে নিউ উড়ন্ত বলাকা, আল মদিনা এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, বাংলার বাঘ, নিউ বাংলার বাঘ, নিউ শারীর ভিটা এক্সপ্রেস, শেরে বাংলা ভিটাপাড়া আজম ব্রাদার্স, শেরে বাংলা ভিটাপাড়া প্রামানিক, নিউ দেওভোগ একতা এক্সপ্রেস, নিউ একতা চ্যালেঞ্জার, নিউ নাসির এক্সপ্রেস, করম আলী এক্সপ্রেস, নিউ একতা এক্সপ্রেস, দুরন্ত গোহালা সোনাইগাতী, সোনাইগাতী একতা এক্সপ্রেস, এলংজানী এক্সপ্রেস, মায়ের দোয়া এক্সপ্রেস, নলুয়া একতা চ্যালেঞ্জার, বাগিনী এক্সপ্রেস, শাপলা এক্সপ্রেস, স্বপ্নের তরী, সোনার তরী, সৈয়দ এক্সপ্রেস ও সুলতান এক্সপ্রেস।

আয়োজকরা জানান, নৌকা বাইচের সময় বাঘাবাড়ী ঘাট ও আশপাশের এলাকা উৎসবমুখর হয়ে উঠবে এবং নদীপাড়ের মানুষের পাশাপাশি পর্যটক ও বাইচপ্রেমীদের ভিড় থাকবে।

সিরাজগঞ্জসহ টাঙ্গাইল ও পাবনা জেলায় নৌকা বাইচে সরু ও লম্বা দ্রুতগতিসম্পন্ন ছিপ জাতীয় নৌকা ব্যবহূত হয়। এর গঠনও সাধারণত সরু এবং এটি লম্বায় ১৫০ ফুট থেকে ২০০ ফুট, তবে এর পিছনের দিকটা নদীর পানি থেকে প্রায় ৫ ফুট উঁচু ও সামনের দিকটা পানির সাথে মিলানো থাকে। এর সামনের ও পিছনের মাথায় চুমকির দ্বারা বিভিন্ন রকমের কারুকার্য করা হয়। এটিও শাল, গর্জন, শীল কড়ই, চাম্বুল ইত্যাদি কাঠ দ্বারা তৈরি করা হয়।

নৌকা বাইচের ‘বাইচ’ শব্দটি ফারসি যার অর্থ বাজি বা খেলা। নৌকার দাঁড় টানার কসরত ও নৌকা চালনার কৌশল দ্বারা জয়লাভের উদ্দেশ্যে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতায় দূরত্ব হয় ৬৫০ মিটার। প্রতিটি নৌকায় ৭, ২৫, ৫০ বা ১০০ জন মাঝি বা বৈঠাচালক থাকতে পারে।

01

02

Tags: ,

166
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত