1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেলেন সিরাজগঞ্জের মোবাইদুল ইসলাম মুকুল সিরাজগঞ্জসহ সারাদেশ থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ, সতর্ক থাকার আহ্বান শাহজাদপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক, শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
126

সিরাজগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

বিকেলে পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

বক্তব্যে তিনি বলেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থান এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায়। সেই লড়াইয়ে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। স্বেচ্ছাসেবক দল আজও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে। তরুণদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।”

আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস বলেন, “স্বেচ্ছাসেবক দল ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন মানুষের দুর্যোগকালীন পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। আজ তার উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার সংগ্রামে যুক্ত রয়েছেন।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, মুন্সি জাহেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল আমীন খান, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু।

01

02

Tags:

126
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত