1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
মুসলিম পুনর্জাগরণের কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে জন্মবার্ষিকীতে স্মরণ হারানো টাকা উদ্ধার করে ব্যবসায়ীকে ফেরত দিল পুলিশ সিরাজগঞ্জে পানির লাইন থেকে গ্যাস, এলাকায় আলোড়ন সিরাজগঞ্জে পদযাত্রা থেকে সরকারকে সারজিস আলমের যে সতর্কবার্তা বৃষ্টিতে পুকুরে মাছ ধরা, বজ্রপাতে সিরাজগঞ্জে শিশুর মৃত্যু পানি বাড়ার সঙ্গে বাড়ছে ভাঙন, নদীগর্ভে বিলীন হচ্ছে সিরাজগঞ্জের ঘরবাড়ি মিরপুরে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ১০ ঢাকাস্থ সিরাজগঞ্জ জেলা সমিতির বৃত্তি পেল ৬০ মেধাবী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারিকে জরিমানা কম খরচে বেশি লাভ, সিরাজগঞ্জে বাড়ছে আদা চাষ

সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে
195

সিরাজগঞ্জের রায়গঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভুইয়াগাঁতী বাজারে ঘুড়কা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন।

প্রতিবাদ মিছিলটি ভুইয়াগাঁতী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় রাহিদ মান্নান লেনিন বলেন, আওয়ামীলীগ দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে। আওয়ামী লীগের সেই ষড়যন্ত্রকে প্রতিহত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দাবি একটাই আমরা ধানের শীষের পক্ষে ভোট চাই। আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করব।

উক্ত মিছিলে উপজেলার সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীরা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

01

02

Tags: ,

195
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত