1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত খালি পায়ে শুরু, ৪৩ বছরেও চলছে নাজিমের ফুটবলযাত্রা

বিএনপির অসুস্থ কর্মীদের পাশে সাইদুর রহমান বাচ্চু

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
বিএনপির অসুস্থ কর্মীদের পাশে সাইদুর রহমান বাচ্চু
229

সিরাজগঞ্জ পৌর শহরের রেলওয়ে কলোনী মহল্লার বিএনপি দলীয় চারজন অসুস্থ কর্মীর পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে চেম্বারের নির্বাচনের ভোট চাইতে বের হয়ে হঠাৎ জানতে পারেন শহরের রেলওয়ে কলোনী মহল্লার চারজন দলীয় নেতাকর্মী দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে শয্যাশায়ী রয়েছেন। তাৎক্ষণিক তিনি তাদের বাড়িতে গিয়ে তাদের অসুস্থতার খোঁজ খবর নেন এবং ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেন। বিএনপি নেতাকে সামনে পেয়ে অসুস্থ কর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বিএনপি এখন রাষ্ট্রীয় ক্ষমতায় নেই। জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়ে যারা পঙ্গুত্ববরণ করেছেন তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। অসুস্থ কর্মীদের মধ্যে জাকির হোসেন প্রদীপ ও মনিরুজ্জামান মনি পা ভেঙ্গে দীর্ঘদিন যাবত শয্যশায়ী আছেন।

এছাড়াও মুন্নার পায়ের ঘা জনিত কারণে তা পা কেটে ফেলার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আরেক কর্মী আব্দুল সেখ নানা রোগ ও বয়স্কজনিত কারণে হাঁটা-চলাফেরা করতে পারছে না। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

01

02

229
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত