1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
ইকবাল হাসান মাহমুদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সিরাজগঞ্জে প্রতিবন্ধীদের বিনামূল্যে প্রশিক্ষণ, মিলবে ১০ হাজার টাকা সহায়তা পা দিয়ে স্নাতকোত্তর, সিরাজগঞ্জের নীলাকে সরকারি চাকরি দিলেন প্রধানমন্ত্রী রায়গঞ্জে যুব নেতৃত্ব বিকাশে এনডিপির কর্মশালা সচিব পদে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান আবু সাঈদ মো. কামরুজ্জামান সিরাজগঞ্জের মহিবুল হাসানের নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাইবার সচেতনতা কার্যক্রম জোরদার সদর উপজেলায় শিক্ষা, ভূমি ও জনসেবা কার্যক্রম পরিদর্শন জেলা প্রশাসকের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১০ বছরে প্রত্যাশার অনেক কিছুই হয়নি: প্রতিমন্ত্রী মুহিত ১৩০ বছরের ইতিহাসের সাক্ষী ইলিয়ট ব্রিজ, যার নিচে নেই কোনো পিলার সিরাজগঞ্জে নিয়মভঙ্গের দায়ে দুই মিলমালিককে ২০ হাজার টাকা জরিমানা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিরাজগঞ্জে আনন্দ মিছিল

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
529

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহর ছিল বর্ণিল উৎসবে মুখরিত।

ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে জেলা বিএনপির উদ্যোগে বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

এতে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।

আনন্দ মিছিল উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোন অশুভ ও পরাজিত অপশক্তি যেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীদের সর্বদা সজাগ থাকতে হবে।’

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শৃঙ্খলাবদ্ধভাবে দলকে এগিয়ে নিতে শিক্ষা দিয়ে গেছেন। তাঁর দেখানো পথে চলেই দেশের সকল শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা নিশ্চিত করে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

টুকু জানান, বিএনপির প্রতিনিধি দল ইতোমধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে। পাশাপাশি আগের বছরের মতো এবারও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে পূর্ণ সহায়তা করবে বিএনপি, যাতে তারা উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে পূজা পালন করতে পারেন।

পরে খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিলে অংশ নেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রচণ্ড গরম উপেক্ষা করে নেতাকর্মীদের মিছিলে পুরো শহর উৎসবে রুপ নেয়। রাস্তার দুপাশে ও বাড়ির ছাদে অগণিত জনতা হাত নেড়ে শুভেচ্ছা জানায়।

বিএনপির এই আয়োজনে তরুণ সেচ্ছাসেবী ও কর্মীদের সুশৃঙ্খল উপস্থিতি এবং মিছিলের পরিবেশ ঠিক রাখতে পরিশ্রম ছিল চোখে পড়ার মতো।

শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি, জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে মিছিলে অংশ নেন।

শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি বাজার স্টেশন এলাকার মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।

01

02

Tags:

529
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত