1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ
বিদ্যুৎমন্ত্রী টুকুর সুস্থতা কামনায় মিরপুরে দোয়া মাহফিল অসুস্থ বিদ্যুৎমন্ত্রী টুকুকে দেখতে বাসায় গয়েশ্বর বিদ্যুৎমন্ত্রী টুকুর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বিদ্যুৎমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে রফিকুল ইসলাম খান সিসিইউতে চিকিৎসাধীন ইকবাল হাসান মাহমুদ, শারীরিক অবস্থা ভালো হাসপাতালে ভর্তি ইকবাল হাসান মাহমুদ টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজগঞ্জের শিক্ষার্থীদের ‘নবীনসংলাপ’ সিরাজগঞ্জে নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী আয়োজন উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

বিএনপির ৩১ দফা তুলে ধরতে সিরাজগঞ্জে উঠান বৈঠক

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
189

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ‘৩১ দফা কর্মসূচি’ জনগণের মাঝে তুলে ধরতে সিরাজগঞ্জে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনার কর্মসূচি হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে পৌর এলাকার উত্তর সয়াধানগড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

পৌরসভার সাবেক প্যানেল মেয়র গোলাম রহিম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।

মির্জা মোস্তফা জামান বলেন, বিএনপি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফাই এখন দেশের মুক্তি ও পরিবর্তনের রূপরেখা। সব ধরণের বাধা উপেক্ষা করে ফেব্রুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণ জানে না ‘পিআর’ কী, অথচ তা নিয়ে একটি মহল রাজনৈতিক বিভ্রান্তির সৃষ্টি করছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

এ অনুষ্ঠানে জেলা বিএনপি’র উপদেষ্টা নিয়ামুল হাকিম সাজু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, ডা. আব্দুল আজিজ, আবু কায়েস ভূইয়া কর্নেল, ফরহাদ হোসেন, রিফাত হাসান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মসূচি শেষে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

01

02

Tags: ,

189
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত