1. zrtalukder@gmail.com : Zillur Talukder : Zillur Talukder
  2. ranaasad1979@gmail.com : Assaduzzaman Rana : Assaduzzaman Rana
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. protikmahmud@yahoo.com : সিরাজগঞ্জ ইনফো : সিরাজগঞ্জ ইনফো
  5. test@xyz.com : Tech Use : Tech Use
নতুন সংবাদ

বেলকুচিতে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ ইনফো
  • আপডেট সময় রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
140

বেলকুচি উপজেলার চন্দনগাঁতী স্কুল মাঠে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে শনিবার বিকেলে এ জনসভা অনুষ্ঠিত হয়।

ওই উপজেলার ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি এম. এ. মোনায়েম সরকারের সভাপতিত্বে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মো. আলী আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর আরিফুল ইসলাম সোহেল, সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম, সাবেক নায়েবে আমীর আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রশিদ শামীম, পৌর জামায়াতের আমীর গোলাম সারোয়ার ও সেক্রেটারি ডা. সেরাজুল ইসলাম, জামায়াত নেতা আইনাল হক প্রমূখ।

এ জনসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব এবং জনকল্যাণমূলক রাজনীতির বিষয়ে আলোচনা করেন।

01

02

Tags: ,

140
এই ধরনের আরও নিউজ

1

2

পরবর্তী নিউজ লোড হচ্ছে...

আরও সংবাদ

© কপিরাইট ২০২৬-২০২৭ | সর্বস্বত্ব সংরক্ষিত