সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রায় দুই হাজার হত-দরিদ্রকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের চরভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়া হয়। বুধবার (২৮ জানুয়ারি) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এতে সিএমএইচ এর বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন। সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১৮২৯ জন রোগীগে চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ৬৫৪ জন পুরুষ, ৯৪৫ জন নারী ও ২৩০ জন শিশু এই চিকিৎসাসেবা গ্রহণ করেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এমন চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ।
29
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে প্রায় দুই হাজার হত-দরিদ্রকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা দিয়েছেন সেনাবাহিনী। উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের চরভানুডাঙ্গা ইছামতি উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসাসেবা দেয়া হয়।
বুধবার (২৮ জানুয়ারি) এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বগুড়া সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের উদ্যোগে এ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। এতে সিএমএইচ এর বিশেষজ্ঞ সামরিক ডাক্তাররা রোগীদের চিকিৎসা দেন।
সিরাজগঞ্জ সেনাক্যাম্প সূত্র জানায়, দিনভর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ১৮২৯ জন রোগীগে চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ৬৫৪ জন পুরুষ, ৯৪৫ জন নারী ও ২৩০ জন শিশু এই চিকিৎসাসেবা গ্রহণ করেন।
সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে হাতের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে এমন চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে খুশি চরাঞ্চলের হত-দরিদ্র মানুষ।